রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে মিমি সাহা নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু।

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে সম্পূর্ণা সাহা মিমি (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৯ অক্টোবর ২০২৫ ইংরেজি বুধবার সকাল সাড়ে ৯ ঘটিকার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

নিহত মিমি স্থানীয় সুশীল ডাক্তার বাড়ির বাসিন্দা লিটন সাহা ও শিক্ষিকা সুমি সাহার ছোট মেয়ে। সে সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলো। “সত্য সনাতন টিভি”

 

পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে মা সুমি সাহা স্কুলে চলে যান। ছোট্ট মিমি একাই স্নান করার জন্য বাড়ির পাশের পুকুরে নামে। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। পরে স্থানীয় এক পথচারী পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিমিকে মৃত ঘোষণা করেন। “সত্য সনাতন টিভি!

 

শান্ত স্বভাবের এই শিশুর অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিক্ষক, সহপাঠী ও প্রতিবেশীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার চিরশান্তি কামনা করেছেন। “সত্য সনাতন টিভি”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews