বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে পূজা উদযাপন পরিষদের সহায়তা দুর্গাপূজায় ৫ দিনের ছুটিসহ ১১ দফা দাবি, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে স্মারকলিপি রামুতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব ও পুনর্মিলনী উৎসব রুদ্রাক্ষ বাবাজির মাতার পরলোকগমন দুর্গাপূজায় থাকছে টানা দুই দিন সরকারি ছুটি ফটিকছড়ির সুন্দরপুরে মগদেশ্বরী মন্দিরে তালা ভেঙে গয়না ও প্রণামী লুট বিশ্বকর্মা পুজো উপলক্ষে কোটালীপাড়ায় ২০০ বছরের ঐতিহ্যের নৌকাবাইচ সিলেট মহানগরে বাংলাদেশ সনাতন পার্টির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা সিলেটে দুর্গামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে ১১ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, মৌলভীবাজারে শোকের আবহ

রামুতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব ও পুনর্মিলনী উৎসব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারের রামুতে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম আবির্ভাব উপলক্ষে মাসব্যাপী পুরুষোত্তম মাস (ভাদ্র) পরিক্রমা ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) রামু সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে ভাবগম্ভীর পরিবেশে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমায়েতপুর, পাবনার অধীন রামু উপজেলা শাখা, চৌমুহনী, রামু, কক্সবাজার এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভক্তিগীতি পরিবেশন ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন ছিল।

 

আয়োজকেরা জানান, রামু উপজেলা শাখার নবনির্মাণাধীন মন্দিরের উন্নয়নকাজ চলমান রয়েছে। এ কারণে মন্দিরের নির্মাণ ও উন্নয়নকাজ এগিয়ে নিতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদার সহযোগিতা এবং ভক্তি-অর্ঘ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।

 

পুনর্মিলনী উৎসবে এলাকার বিপুলসংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews