
নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) প্রবাল চক্রবর্তী বলেন, ধর্মশিক্ষা সু-শৃঙ্খল জীবন গঠনে সহযোগিতা করে। আজকের শিশু- কিশোরেরা আগামী আলোকিত বাংলাদেশ গড়ার কাণ্ডারী। অভিভাবকগণ হলেন একজন শিশুর জীবনের প্রথম শিক্ষক এবং পরিবার হলো প্রথম বিদ্যালয়। গীতাশিক্ষার মাধ্যমে সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার, বৈষম্য দুরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠা পাবে। বৃক্ষ আমাদের জীবনের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নেই।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের শনিবারের ‘পাঞ্চজন্য’ ব্যাচ উদ্বোধন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালক, সবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী’র সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী ঐশী পাল’র সঞ্চালনায় আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে ১ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি এর রিজিয়ন চেয়ারম্যান লায়ন উত্তম কুমার দাশ এবং প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক।
সংবর্ধিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক নরোত্তম সাহা পলাশ, মৎসবিজ্ঞানী নীলরতন দাশগুপ্ত ও সংগঠক মানস দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ নারায়ণ কান্তি দাশগুপ্ত, ব্যাংকার মিঠু মজুমদার, সমাজকর্মী তাপস কান্তি মহাজন, হোমিওচিকিৎসক স্বপ্না চক্রবর্তী, ব্যবসায়ী শহীদুল ইসলাম, সমাজসেবী অর্চনা ঘোষ, বাগীশিক কোতোয়ালী থানা সংসদের সহ-সভাপতি এড. রানা ধর, সাধারণ সম্পাদক তুর্জয় দাশ ও কণ্ঠশিল্পী তৃণা দাশ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
আরো বক্তব্য রাখেন সংগঠক বাপ্পা দাশ, গীতাপ্রশিক্ষক শর্মিলা দে, চুমকি চৌধুরী, কণিকা চৌধুরী, রিম্পা দে, প্রিয়ন্তী দাশ, পাঁপড়ি রুদ্র, সান্ত্বনা দাশ, আরাধ্যা দে, প্রেমা চৌধুরী, পূজা পাল, পম্পী দে, পান্না মজুমদার ও চৈতি মল্লিক। সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শুভাশীষ শর্মা।