রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : জয় দেবনাথ || চট্টগ্রাম প্রতিনিধি 

 

গত ১৬ জুলাই: রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে বাংলাদেশ হিন্দু পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এবং বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার সহযোগিতায় চট্টগ্রামে সাংগঠনিক মিলনমেলা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার নগরের পাঁচলাইশ এলাকার সুইস পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

 

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার বিভিন্ন ইউনিটের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এ সময় সদরঘাট থানা কমিটির ধর্মীয় ব্যান্ড ‘ব্রহ্মাস্ত্র’ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

 

অনুষ্ঠান শেষে অতিথি ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়া শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের রথযাত্রার মূল শোভাযাত্রায় গিয়ে যুক্ত হয়। র‍্যালিতে বাংলাদেশ হিন্দু পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটির বিভিন্ন ইউনিট এবং বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার বিভিন্ন থানা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

র‍্যালিতে অংশগ্রহণকারীদের জন্য আকবরশাহ থানা কমিটির উদ্যোগে শরবত ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। এছাড়া রাধা-কৃষ্ণ এবং রাম-সীতা-লক্ষ্মণের বৈদিক সাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ যোগ করে এবং দর্শনার্থীদের দৃষ্টি কেড়ে নেয়।

 

আয়োজকদের ভাষ্য, ধর্মীয় সম্প্রীতি, ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে সনাতন সংস্কৃতি ও মূল্যবোধ বিকাশের উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রায় শতাধিক সনাতনী শিক্ষার্থী ও যুবক অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews