রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সৌরভ কুমার কর্মকার || বগুড়া প্রতিনিধি 

 

বাংলাদেশ হিন্দু মহাজোটের বগুড়া জেলা শাখার সমন্বয়কারী পদে শ্রী সৌরভ কুমার কর্মকারকে মনোনীত করেছে সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা কমিটি।

 

শুক্রবার (১৭ জুলাই) কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বগুড়া জেলা নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা এবং আদমদিঘী উপজেলার সাবেক ছাত্রনেতা শ্রী সৌরভ কুমার কর্মকারকে পাঠানো চিঠিতে বলা হয়, সনাতনী সম্প্রদায়ের প্রতি তাঁর একাগ্রতা, ধর্মীয় মূল্যবোধের প্রতি নিষ্ঠা এবং সংখ্যালঘু সনাতনীদের কল্যাণে দীর্ঘদিনের কর্মকাণ্ড কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেছে।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সমাজসেবা কার্যক্রমকে আরও বেগবান করা এবং সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে তাকে সর্বসম্মতিক্রমে বগুড়া জেলা শাখার সমন্বয়কারী পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

বাংলাদেশ হিন্দু মহাজোট আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে সৌরভ কুমার কর্মকার কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে সনাতনী সম্প্রদায়ের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

পদায়নসংক্রান্ত চিঠিতে যৌথভাবে স্বাক্ষর করেন বাংলাদেশ হিন্দু মহাজোটের বগুড়া জেলা শাখার সভাপতি অভিলাশ কুমার বর্মন ও সাধারণ সম্পাদক তাপস সাহা বাপ্পি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews