রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : অংকন দে || ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

 

আজ বৃহস্পতিবার ইসকন ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত রথযাত্রায় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা শোভাযাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন। তাদের সক্রিয় সহযোগিতায় রথযাত্রা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, রথযাত্রা সফলভাবে সম্পন্ন করতে ইসকন ফরিদপুর, সংগঠনের সকল স্বেচ্ছাসেবক এবং ভক্তবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

উল্লেখ্য, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছরের ন্যায় এবারও ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews