শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ গাইবান্ধায় জগন্নাথদেবের রথযাত্রা, ভক্ত-উৎসবে মুখর শহর সব সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে রথযাত্রা: ভূমি প্রতিমন্ত্রী চট্টগ্রামে রথযাত্রায় অংশ নিলেন ভারতের সহকারী হাইকমিশনার হরিশ কুমার চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের রথযাত্রা, অংশ নিয়েছেন হাজারো ভক্তবৃন্দ রামগড়ে জগন্নাথ মন্দিরে বর্ণাঢ্য রথযাত্রা রথের দড়িতে শত শত হাত, ‘মাসির বাড়ি’ আদিত্য ধামে প্রভু জগন্নাথের আগমন রথের রশিতে হাজারো হাত, উৎসবে মুখর চট্টগ্রাম

চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সৌরভ সাহা|| রাঙ্গুনিয়া প্রতিনিধি 

 

বন্দরনগরী চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা-২০২৬ উদযাপিত হয়েছে।

 

জাগো হিন্দু পরিষদ (জেএইচপি) কেন্দ্রীয় কমিটির সার্বিক তত্ত্বাবধানে এবং জাগো হিন্দু পরিষদ (জেএইচপি) রাঙ্গুনিয়া উপজেলা শ্রীশ্রী জগন্নাথদেব রথযাত্রা-২০২৬ আহ্বায়ক কমিটির নেতৃত্বে, জাগো হিন্দু দেবী পরিষদ (জেএইচডিপি) রাঙ্গুনিয়া উপজেলা শাখার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে নগরীর মুরাদপুর কনভেনশন হলে আলোচনা সভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। পরে সমবেত ভক্তদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য রথযাত্রা র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা থেকে ২৫০-এরও বেশি সারথি, রথী ও মহারথি অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সুপংকর দে শুভ (শুভ রাধিকা), সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দে, সাজিব দেবনাথ, শিমুল চৌধুরী ও বাবলু দে।

 

এছাড়া রথযাত্রা আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে ইমন কর নিলয়, হৃদয় বিশ্বাস, কৃষ্ণ আচার্য্য, ধনঞ্জয় দে, সানি বনিক, সাজু দে রাজ, মিশুক মহাজন, রাজিব দাশ, সমরেশ দে শামু, জীবন সরকার, রনি দে, পিয়াল দেবনাথ, মিল্টন চৌধুরী ও কাকন সাহাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মানবকল্যাণ, শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে। সমাজ থেকে বিভেদ, হিংসা ও অশুভ শক্তি দূর করে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠায় এ উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews