বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত বাগেরহাটে শুরু দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা নারায়ণগঞ্জে ধর্মীয় উপাসনালয়ে হামলা, আটক ১ ফরিদপুরে গৌড় গোপাল আঙ্গিনার উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই

নারায়ণগঞ্জে ধর্মীয় উপাসনালয়ে হামলা, আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে নারায়ণগঞ্জের একটি কালীমন্দিরে পূজার উপকরণ ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ১৬ জুলাই শহরের ঐতিহ্যবাহী দরিদ্র ভান্ডার কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

 

মন্দির পরিচালনা কমিটির সদস্যদের দাবি, সকালে মায়ের কাঠামো পূজার প্রস্তুতি চলাকালে এক ব্যক্তি মন্দিরে প্রবেশ করে পূজার জন্য রাখা বিভিন্ন উপকরণ লাথি মেরে ছড়িয়ে-ছিটিয়ে দেন। এতে উপস্থিত ভক্ত ও সেবায়েতদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সত্য সনাতন টিভি

 

প্রত্যক্ষদর্শী ও মন্দির কমিটির সদস্যরা জানান, ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত জনতা তাকে মারধর করলে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে তাকে থানায় সোপর্দ করা হয়।

 

তবে অভিযুক্ত ব্যক্তির পরিচয়, ঘটনার উদ্দেশ্য কিংবা তার বিরুদ্ধে কী অভিযোগে মামলা করা হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। সত্য সনাতন টিভি

 

ঘটনার পর মন্দির এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

 

এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব সম্প্রদায়ের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভক্তরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews