সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
গীতা ও নৈতিক শিক্ষায় নতুন প্রজন্ম গড়ছেন তাপস দাশ দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বান্দরবানে জন্মাষ্টমীর শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের সাজে নজর কাড়ল দুই তরুণী জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের দিনব্যাপী কর্মসূচি, সংখ্যালঘু নিরাপত্তা ও সংরক্ষিত আসনের দাবি জন্মাষ্টমীর শোভাযাত্রায় দ্রৌপদীর বস্ত্রহরণ চিত্রায়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন বগুড়ায় জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন ফ্রন্টের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ভারতে সন্ন্যাসব্রত সংস্কার শেষে ঋষিধামে ফিরলেন স্বামী কৃপানন্দ পুরী চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মহা-শোভাযাত্রা শরীয়তপুরে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ

গাইবান্ধায় মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার হরিদাস চন্দ্র তরণী দাস

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ

 

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ উদ্যোগের মাধ্যমে আলোচনায় আসা শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) গভীর রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মানিলন্ডারিং মামলার ভিত্তিতে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি বিশেষ দল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় হরিদাস চন্দ্র তরণী দাসকে আটক করে সিআইডি সদস্যরা তাদের সঙ্গে নিয়ে যান।

 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, রোববার দায়ের হওয়া মানিলন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসকে আসামি করা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে।

 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের পর এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

উল্লেখ্য, হরিদাস চন্দ্র তরণী দাস সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন। তবে গত জুন মাসে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন মহলের মতামত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মন্দির কমিটির ভাষ্য অনুযায়ী, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

এদিকে, সিআইডি এখন পর্যন্ত মামলার অভিযোগের বিস্তারিত বা তদন্তের অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। সংস্থাটি জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews