মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় গৃহবধূ উদ্ধার: পারিবারিক সমঝোতায় ফিরে গেলেন স্বামীর কাছে উখিয়ায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির নতুন উপজেলা সংসদ গঠন বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগে কৃষক দলের নেতাকে গ্রেপ্তার নরসিংদী সরকারি মহিলা কলেজে উপাসনালয় চায় হিন্দু শিক্ষার্থীরা, ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা চট্টেশ্বরী কালীমন্দির: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য, মুক্তিযুদ্ধের বেদনা ও অবিনাশী বিশ্বাসের প্রতীক রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার মূল হোতা ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে নিয়ামতপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে গীতা স্কুল উদ্বোধন ধর্মীয় মন্ত্র জপের জেরে নারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

নরসিংদী সরকারি মহিলা কলেজে উপাসনালয় চায় হিন্দু শিক্ষার্থীরা, ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

 

নরসিংদী সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত হিন্দু শিক্ষার্থীদের ধর্মীয় উপাসনার সুবিধার্থে একটি উপাসনালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ, নরসিংদী সরকারি মহিলা কলেজ শাখা। সংগঠনটির পক্ষ থেকে বিষয়টিকে ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি যৌক্তিক দাবি হিসেবে তুলে ধরা হয়েছে।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়ে সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের ধর্মীয় উপাসনা পালনের সুযোগ নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

এদিকে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গৌরব সাহা এক বিবৃতিতে এ উদ্যোগকে সময়োপযোগী, শান্তিপূর্ণ ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা এবং নিজ নিজ ধর্মীয় উপাসনা পালনের সুযোগ নিশ্চিত করা প্রতিটি নাগরিক ও শিক্ষার্থীর মৌলিক অধিকার।

 

তিনি আরও বলেন, এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের ঐক্য, সচেতনতা, শৃঙ্খলা ও গঠনমূলক নেতৃত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন। পাশাপাশি ন্যায্য দাবি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীর জন্য সমান মর্যাদা, পারস্পরিক সম্প্রীতি এবং ধর্মীয় চর্চার অনুকূল পরিবেশ নিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

 

তথ্যসূত্র: বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ, নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গৌরব সাহার লিখিত বক্তব্য এবং সনাতন বিদ্যার্থী সংসদ, নরসিংদী সরকারি মহিলা কলেজ শাখার দাবিপত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews