1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে হিন্দু ছাত্র পরিষদের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় লোকনাথ সেবাশ্রমে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ উখিয়ায় ‘অনুষ্কা ঘোষ হেয়ার কাটিং সেলুন’ উদ্বোধন চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল হিন্দু যুবকের অমাবস্যা পূজার মধ্য দিয়ে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নতুন কমিটির শপথ এইবার বিক্ষোভের ডাক দিলো চট্টগ্রাম সনাতনী নাগরিক সমাজ ও ছাত্র-ছাত্রী বৃন্দ গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে বাধা: ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকারের হস্তক্ষেপ চাইল বাংলাদেশ সনাতন পার্টি বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোট এর ৮৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন। ভগবান শ্রীরামের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল বিশ্বশান্তি কল্যাণে বাঁশখালীর ত্রিনাথ আশ্রমে গঙ্গাপূজা, মনসাপূজা ও মহানামযজ্ঞ ২৪-২৫ জুন

চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল হিন্দু যুবকের

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদীঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম রামহরি বৈষ্ণব (২০)।

 

সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রামহরি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের লালদীঘির পাড় এলাকায় একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কর্মস্থলের জানালায় আর্জেন্টিনার জাতীয় পতাকা লাগানোর কাজ করছিলেন রামহরি। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

খবর পেয়ে কোতোয়ালী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

স্থানীয়দের মতে, সামান্য অসতর্কতার কারণে একটি প্রাণ ঝরে গেল। বৈদ্যুতিক লাইনের আশপাশে কাজ করার সময় আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট