রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অমাবস্যা পূজার মধ্য দিয়ে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নতুন কমিটির শপথ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

পবিত্র অমাবস্যা তিথিতে বিশেষ পূজার মধ্য দিয়ে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সংঘের নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

 

অনুষ্ঠানের শুরুতে মা আদ্যাশক্তির চরণে বিশেষ অমাবস্যা পূজা নিবেদন করা হয়। পরে সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দিলীপ দাস নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের সময় নতুন কমিটির সদস্যরা সংঘের সেবা কার্যক্রম, মানবকল্যাণমূলক উদ্যোগ এবং সাংগঠনিক উন্নয়নে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা শেষে উপস্থিত ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে সুশৃঙ্খলভাবে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত, শুভানুধ্যায়ী ও সংঘের সদস্যরা অংশ নেন।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজ ঘোষ রান্টু, সহসভাপতি রাকেশ পাশি, সাধারণ সম্পাদক পুতুল ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক রিপন ঘোষ। এছাড়া বিভিন্ন পদে আরও সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, জগৎজননী মা আদ্যাশক্তির আশীর্বাদে নতুন কমিটি সংঘের ধর্মীয়, সামাজিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews