রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে বাধা: ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকারের হস্তক্ষেপ চাইল বাংলাদেশ সনাতন পার্টি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরাম ও ভগবান বিষ্ণুর মূর্তি নির্মাণে বাধা এবং শ্রীরামের প্রতিকৃতিতে অবমাননাকর আচরণের ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।

 

মঙ্গলবার (১৬ জুন) দলটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।

 

বিবৃতিতে বলা হয়, পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা ভগবান শ্রীরাম ও ভগবান বিষ্ণুর মূর্তি নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনা দেশের সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিকদের সমঅধিকারের নীতির পরিপন্থী।

 

বিএসপি দাবি করে, বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালন, প্রচার ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিদ্বেষ ছড়ানো এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে শ্রীরামের প্রতিকৃতিতে অবমাননাকর আচরণ শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত নয়, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্যও হুমকি।

 

এ পরিস্থিতিতে চার দফা দাবি উত্থাপন করেছে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে— পলাশবাড়ীতে শ্রীরাম ও বিষ্ণুর মূর্তি নির্মাণে বাধা অপসারণ, অবমাননাকর কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ, সব ধর্মীয় সম্প্রদায়ের উপাসনা ও সাংস্কৃতিক অধিকার সমানভাবে রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা।

 

বাংলাদেশ সনাতন পার্টি বিবৃতিতে আশা প্রকাশ করে, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং দেশের ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews