রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননায় বাংলাদেশ ইসকনের নিন্দা

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধা-গোবিন্দ ও কালী মন্দিরে নির্মাণাধীন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভেঙে ফেলা এবং তাঁর ছবি অবমাননার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ।

 

রোববার (১৫ জুন) ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ ঘটনার নিন্দা জানানো হয়। এতে বলা হয়, পলাশবাড়ীর ওই মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্রের নির্মাণাধীন বিগ্রহ ভেঙে ফেলার হুমকি এবং তাঁর ছবিতে জুতাপেটা করার মতো ঘটনা চরম নিন্দনীয় ও উসকানিমূলক।

 

প্রতিবাদলিপিতে ইসকন দাবি করে, এ ধরনের কর্মকাণ্ড শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টেরও আশঙ্কা সৃষ্টি করে। সংগঠনটি অভিযোগ করে, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সত্য সনাতন টিভি

 

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসকন। একই সঙ্গে গাইবান্ধার পলাশবাড়ী রাধা-গোবিন্দ মন্দিরসহ দেশের বিভিন্ন উপাসনালয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারকে সাম্প্রদায়িক উসকানি এবং ধর্মীয় অবমাননার ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অসাম্প্রদায়িক নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও সচেতন জনগণকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সত্য সনাতন টিভি

 

ইসকন বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সরকার ও প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews