রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

জাগো হিন্দু পরিষদ (জেএইচপি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে জেলা, উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

 

গত ১২ জুন ২০২৬ ইংরেজি শুক্রবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার এলাকার মেঘনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাগো হিন্দু পরিষদের সভাপতি লিপন কান্তি সিংহ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট হিরু সুশীল। সত্য সনাতন টিভি

 

সভায় প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা, প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক রানা দাশ, প্রতিষ্ঠাকালীন সদস্য লিটু সূত্রধর, কাতার শাখার সাবেক সভাপতি পংকজ ধর, সাবেক সহ-সভাপতি সজীব নন্দীসহ বিভিন্ন জেলা, উপজেলা ও থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, হিন্দু সমাজের অধিকার, নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে জাগো হিন্দু পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নতুন নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

মতবিনিময় সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন, সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে নেতৃবৃন্দ মতামত প্রদান করেন।

 

সভা শেষে সংগঠনের সার্বিক উন্নতি, সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও সংগঠনের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews