1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হিন্দু তরুণীর মৃত্যু গাইবান্ধার পলাশবাড়ীর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ প্রকাশ্যে ভগবান শ্রীরামকে অবমাননার প্রতিবাদে ঢাবিতে প্রতিবাদের ডাক গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি স্কুলে খেলা-ধুলার সময় পড়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’ টরন্টোতে বৈচিত্র্য ও সঙ্গীতের উৎসবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক বগুড়ার মোকামতলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার

গীতা শিক্ষার আলো ছড়িয়ে দিতে রাউজানে ছাত্র মহাজোটের মহৎ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সনাতন ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক চেতনা বিকাশের লক্ষ্যে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নে অবস্থিত “শ্রী শ্রী বিনাজুরী শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষা বিদ্যাপীঠ”-এ এক ব্যতিক্রমী ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখা এবং সার্বিক সহযোগিতায় ছিল রাউজান উপজেলা শাখা কমিটি।

 

শুক্রবার (১২ জুন ২০২৬) ইং আয়োজিত এ মহৎ উদ্যোগে বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা, গীতা স্ট্যান্ড, হোয়াইট বোর্ড, মার্কার কলম ও গীতার প্রশ্নোত্তর বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নাস্তার আয়োজনও করা হয়। ধর্মীয় আবহ, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝেও আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

 

অনুষ্ঠানে বিদ্যাপীঠের বর্তমান শিক্ষা কার্যক্রম, পরিচালনা পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। গীতা শিক্ষা মানুষের আত্মিক শক্তি বৃদ্ধি, নৈতিকতা, শৃঙ্খলাবোধ এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে তরুণ সমাজকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত প্রয়োজন। কারণ ধর্মীয় শিক্ষা শুধু আধ্যাত্মিক চর্চাই নয়, বরং মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতেও সহায়ক ভূমিকা রাখে।

 

সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যাপীঠের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং গীতা শিক্ষার প্রসারে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সম্মানীয় সাধারণ সম্পাদক শ্রী জয় দেব নাথ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও রাউজান উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শ্রী অনিক সেন, নবাগত সিনিয়র কার্যনির্বাহী সদস্য শ্রী বিজয় দে, রাউজান উপজেলা শাখার যুগ্ম সম্পাদক বিপ্লব মুহুরি, যুগ্ম সদস্য সচিব শ্রী হৃদয় শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানের সমাপনী পর্বে রাউজান উপজেলা শাখার আগামীর সাংগঠনিক কার্যক্রম, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সমাজসেবামূলক উদ্যোগকে আরও গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

পরিশেষে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলা হয়

 

“ধর্ম, মানবতা ও সমাজকল্যাণে আমরা সর্বদা মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট