রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার উদ্যোগে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে শেষের দিন ০৯ জুন, মঙ্গলবার বিকাল ০৫ ঘটিকায় চৌধুরী বাড়ী মন্দির প্রাঙ্গণে আগত ভক্তদের মাঝে শরবত বিতরণ করা হয়।

 

উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর যুবদলের সভাপতি এবং আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বেনজির আহমেদ তাবরিজ। তিনি এ সময় আয়োজিত এ মানবিক কার্যক্রমের সফলতা কামনা করেন।

 

এ সময় বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার আওতাধীন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ শাখা,১৩ নং ওয়ার্ড, ১৬ নং ওয়ার্ড এবং ফরিদপুর জেলা, মহানগর ও মহানগর আওতাধীন বিভিন্ন কমিটির সেবক এবং ফরিদপুর জেলা ও মহানগর হিন্দু যুব পরিষদের নেতৃবৃন্দরা উপন্থিতি ছিলেন।

 

এছাড়াও অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভক্তদের মধ্যে শরবত পরিবেশন করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, সংবাদ লেখা পর্যন্ত প্রায় দুই হাজার ভক্তকে শরবত বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews