1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের পরাজয় বেঙ্গালুরুতে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ, মা ও প্রেমিকের বিরুদ্ধে মামলা ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসে অষ্টপ্রহর মহোৎসব বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মীভূত ফরিদপুর পৌর মহাশ্মশান কমিটি গঠন নিয়ে প্রতিবাদ ও পুনর্গঠনের দাবি। সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোটের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বরগুনায় মা-দুই কন্যার মৃত্যু: রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোটের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদন : অনিক মন্ডল || শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের বগুড়া জেলা শাখার নতুন ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে সুপ্রিয় সরকার সোহাগকে আহ্বায়ক এবং প্রকাশ দেবনাথকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

সংগঠনের কেন্দ্রীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বগুড়া জেলা শাখার এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নতুন নেতৃত্ব সৃষ্টি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কমিটির নেতৃবৃন্দ কাজ করবেন।

 

নবগঠিত কমিটির নেতাদের বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব বগুড়া জেলায় সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থী ও যুবসমাজের মধ্যে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবে।

 

এদিকে, কমিটির অনুমোদনের খবর প্রকাশের পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনিযুক্ত আহ্বায়ক সুপ্রিয় সরকার সোহাগ এবং সদস্য সচিব প্রকাশ দেবনাথ সংগঠনের প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা সকলকে সঙ্গে নিয়ে বগুড়া জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেছেন এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তাদের দায়িত্বশীল ও নিষ্ঠাবান ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট