রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সনাতন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৪৭তম মানবিক কার্যক্রম সম্পন্ন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

সনাতন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (SOAF)-এর ৪৭তম মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মহেশখোলা গ্রামে অসহায় বাসুদেব হালদারের পরিবারের পাশে দাঁড়ায় সংগঠনটি।

 

সংগঠনের পক্ষ থেকে পরিবারটির হাতে নগদ অর্থ, গবাদি পশু পালনের সহায়তা, বস্ত্র এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মানবিক সংকটে থাকা পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসায় স্থানীয়দের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে এই উদ্যোগ।

 

মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ, সনাতন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উপপরিচালক সম্ভু কর্মকার, উপপরিচালক ও কোষাধ্যক্ষ জিতেন্দ্র দাস, উল্লাপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহেশখোলা গ্রামের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত সেবা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 

সংগঠনের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করা সকল শুভানুধ্যায়ী, দাতা ও মানবিক হৃদয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews