রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরের উদ্যোগে সদস্য সংগ্রহ, মতবিনিময় সভা ও অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরের সহ-সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ। সভা সঞ্চালনা করেন টিটু তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন মন্দিরের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু)।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি কবিরাজ দুলাল বৈদ্য,দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরের সহ-সভাপতি সাগর সেন, সাবেক সহ-সভাপতি খোকন সেন, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি জে,কে শর্ম্মা (জনি),বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, সহ-অর্থ সম্পাদক পরিতোষ বৈদ্য, সহ-অর্থ সম্পাদক শিবু প্রসাদ ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক অঞ্জন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক সুজন দাশ, সহ-দপ্তর সম্পাদক সুজন দে, পিন্টু দে, প্রবণ চক্রবর্তী, প্রদীপ্ত তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাউজান উপজেলার সভাপতি টিটু চৌধুরী, অসীম চৌধুরী, শিক্ষক লিটন চৌধুরী, পরিমল ধর, বিপ্লব মহাজনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন মঠ-মন্দির ও সামাজিক-ধর্মীয় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরকে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে মন্দিরের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ভক্ত ও উপস্থিত অতিথিদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews