1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ হিন্দু মহাজোট সারিয়াকান্দি উপজেলার আংশিক কমিটি গঠন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের তীর্থ পরিক্রমা শুরু রাঙ্গুনিয়ায় লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। ছাদ থেকে পড়ে মৃত্যু, ময়নাতদন্তে মিলল গুরুতর আঘাতের প্রমাণ। নিজের পায়ে দাঁড়াতে চান শারীরিক প্রতিবন্ধী জয় হালদার, প্রয়োজন একটি ল্যাপটপ বা স্মার্টফোন। বাঙ্গালহালিয়া গিরিধারী সেবাকুঞ্জের ৩২ জন বিশিষ্ট নতুন পরিচালনা কমিটির গঠিত ঈদে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে মোদির শুভেচ্ছা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কাপ্তাইয়ের লোকনাথ মন্দির,সহযোগিতার আহ্বান ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” আয়োজন করছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা মনিটরিং সেল বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ হিন্দু মহাজোট সারিয়াকান্দি উপজেলার আংশিক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদন : সৌরভ কর্মকার : বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

গত ২৮ মে ২০২৬ ইংরেজি রোজ বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার অধীনস্থ সারিয়াকান্দি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি হিসেবে দুর্জয় কুমার সাহা অমিত এবং সাধারণ সম্পাদক হিসেবে অমিত কুমার সাহা বাপ্পিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সম্প্রতি বগুড়া জেলা শাখার সভাপতি অভিলাশ কুমার বর্মন ও সাধারণ সম্পাদক তাপস সাহা বাপ্পি এই কমিটি অনুমোদন করেন। কমিটি গঠনের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও হিন্দু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

 

নতুন কমিটি গঠনকে সারিয়াকান্দির হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই কমিটি এলাকায় সম্প্রীতি ও সংহতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট