রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ায় হিন্দু মহাজোটের কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।।

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা ও মহানগর শাখার কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার বগুড়া এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২ মে ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিলাশ কুমার বর্মন। প্রভাষক তাপস সাহা বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি মহানন্দ রায় মহান।

 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলপনা সাহা ববি সহ হিন্দু মহাজোট, যুব মহাজোট ,ছাত্র মহাজোট জেলা,মহানগর ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভার শেষে বক্তারা বলেন, বগুড়া জেলা শাখাকে সুসংগঠিত করে সকল সনাতনী সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই বর্তমান লক্ষ্য। এ লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে সনাতন চন্দ্র দাসকে প্রদান করা হয়, আলোচনা সভায় বাংলাদেশ হিন্দু মহাজোট  বগুড়া  মহানগর শাখার সর্বসম্মতিক্রমে আয়েন সরকারকে সভাপতি ও সাধারণ সম্পাদক দেবানন্দ কুমার দাসকে মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

সভায় স্থানীয় নেতাকর্মী ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews