রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯ হিন্দু শিক্ষার্থীর যোগদান,শক্তিশালী হলো ছাত্র মহাজোট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

 

ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৯ জন হিন্দু শিক্ষার্থী একযোগে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটিতে। সংগঠনটির নেতারা বলছেন, নতুন সদস্যদের যোগদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও বিস্তৃত হবে।

 

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নিজেদের দেশের অন্যতম বৃহৎ হিন্দু শিক্ষার্থীভিত্তিক সংগঠন হিসেবে পরিচয় দেয়। সংগঠনটির দাবি, এটি একটি সম্পূর্ণ ধর্মীয়, মানবসেবামূলক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম।

 

সংগঠনের ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে উদযাপন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, সংস্কৃতির বিকাশ, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা। পাশাপাশি বর্ণ বৈষম্য দূরীকরণ, যৌতুক প্রথা নিরসন, অসচ্ছল পরিবারের সহায়তা, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান এবং মানবাধিকার ও সাংবিধানিক সমঅধিকার প্রতিষ্ঠার বিষয়গুলোও গুরুত্ব পায়।

 

নবযোগদানকারী শিক্ষার্থীরা জানান, সংগঠনের আদর্শ, মানবসেবামূলক কার্যক্রম ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্য থেকেই তারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। তারা ভবিষ্যতে শিক্ষার্থী ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews