রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

 

ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

 

সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

 

জবাবে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সমস্যায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। সত্য সনাতন টিভি

 

এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি প্রার্থপ্রতিম বিশ্বাস অমিত, নির্বাহী সভাপতি ঋত্বিক কুন্ডু, সাধারণ সম্পাদক অয়ন সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু আচার্য, সাংগঠনিক সম্পাদক শুভ দাস।

 

মহানগর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি উদয় সরকার, সাধারণ সম্পাদক শৌভিক সাহা, নির্বাহী সভাপতি সৌরভ সাহা, সিনিয়র সহ-সভাপতি কিশোর দাস, সাংগঠনিক সম্পাদক অপর্ণ দত্ত, দপ্তর সম্পাদক অর্ক শীল, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বপ্নীল সাহা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৌরভ মালো, সদস্য বিবেক মালো, সাবেক সদস্য অর্ণব দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews