1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহাপীঠ মা ভবানী মন্দিরে মাতৃভক্তদের দর্শন ও পূজা সম্পন্ন। পটুয়াখালীতে স্কুলছাত্রী রাই কর্মকার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার তেলঙ্গানায় ৮০০ বছরের প্রাচীন শিবমন্দির ভাঙা নিয়ে তীব্র বিতর্ক পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, বদলে গেল প্রার্থনা সংগীতের নিয়ম নয়ন সাধুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ২০০ টাকার বিনিময়ে অক্সিজেন খুলে নেওয়ার প্রাণ গেল হিন্দু নারীর আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস পোরশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আদিবাসী নেতা রামলাল কেরকেটার আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী

মহাপীঠ মা ভবানী মন্দিরে মাতৃভক্তদের দর্শন ও পূজা সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদন : সৌরভ কর্মকার | বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

১৪-৫-২৬ ইং বৃহস্পতিবার বগুড়া জেলার শেরপুর উপজেলায় ঐতিহ্যবাহী মহাপীঠ মা ভবানী মন্দিরে আজ মাতৃভক্ত একদল বিশিষ্ট ব্যক্তি দর্শন ও পূজা অর্পণ করেন। মন্দির প্রাঙ্গণ মাতৃনামে মুখরিত হয়ে ওঠে ভক্তদের উপস্থিতিতে।

 

উপস্থিত মাতৃভক্তবৃন্দ বাবু স্বাধীন কুমার কুন্ডু দাদা শেরপুর পৌরসভার সাবেক মেয়র, শেরপুর শহর বিএনপির সাবেক সভাপতি এবং মা ভবানী মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বাবু বিজয় কুমার পান্ডে দাদা পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক। শ্রী পিযুষ কুমার সরকার দাদা

আনন্দময়ী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেরপুর নিবাসী নিবেদিতপ্রাণ মাতৃভক্ত।

 

ভক্তবৃন্দ সকালবেলায় মন্দিরে পৌঁছে মায়ের বিগ্রহ দর্শন করেন। বৈদিক মন্ত্রোচ্চারণ ও শঙ্খধ্বনির মাধ্যমে পূজা অর্চনা সম্পন্ন হয়। পূজা শেষে মায়ের কাছে দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়।

 

মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আগত অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ভক্তরা জানান, মা ভবানীর কৃপায় সকলের জীবনে কল্যাণ বর্ষিত হোক এবং সমাজে সনাতন ধর্মের আদর্শ আরও প্রসারিত হোক।

 

মন্দির প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মন্দিরের উন্নয়ন, ধর্মীয় চেতনা জাগরণ ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

 

মায়ের কৃপায় দিনটি ভক্তিময় ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট