
বাংলাদেশ হিন্দু ছাএ পরিষদ ফরিদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহার হাত ধরে আত্মপ্রকাশ পেয়েছে নতুন সংগঠন “সনাতনী ঐক্য ধারা”।
“ঐক্যের শক্তিতে, ঐতিহ্যের পথে, মানবতার সেবায়” এই স্লোগানকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “সনাতনী ঐক্য ধারা”।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে তাদের এই নতুন পথচলা শুরু হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করে বলেন সমাজে সম্প্রীতি, ঐক্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় “সনাতনী ঐক্য ধারা” ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।