রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সনাতনীদের পাশে ‘সনাতনী সম্মিলিত সহযোগিতা’

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের গুজরা সরকার পাড়া বিশ্বাস বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “সনাতনী সম্মিলিত সহযোগিতা”।

 

আজ ১১ মে সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট গীতাপাঠক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সুপণ বিশ্বাস শঙ্করেশ এবং সংগঠক ও শিক্ষক শেখর ঘোষ আপন।

 

এছাড়া সংগঠক জগন্নাথ, “সনাতনী সম্মিলিত সহযোগিতা”র সহ-অর্থ সম্পাদক অভি তালুকদার, সহ-সম্পাদক সজীব দেবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও অংশ নেন। সত্য সনাতন টিভি

 

এই ছাড়াও পরিচালনা ছিলেন প্রতিষ্ঠাতা দূর্জয় দাশ, পরিচালনা কমিটির সভাপতি অনিক দাশ এবং চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সঞ্জয় দেব।

 

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। শেষে সকলের কল্যাণ ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews