1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মহাপীঠ মা ভবানী মন্দিরে মাতৃভক্তদের দর্শন ও পূজা সম্পন্ন। পটুয়াখালীতে স্কুলছাত্রী রাই কর্মকার এর ঝুলন্ত মরদেহ উদ্ধার তেলঙ্গানায় ৮০০ বছরের প্রাচীন শিবমন্দির ভাঙা নিয়ে তীব্র বিতর্ক পশ্চিমবঙ্গের স্কুলে বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’, বদলে গেল প্রার্থনা সংগীতের নিয়ম নয়ন সাধুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ২০০ টাকার বিনিময়ে অক্সিজেন খুলে নেওয়ার প্রাণ গেল হিন্দু নারীর আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস পোরশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আদিবাসী নেতা রামলাল কেরকেটার আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী

বাগীশিক কনফারেন্স হলে এস এস ফাউন্ডেশনের বর্ণাঢ্য আয়োজন ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদন : জয় দেব নাথ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় কনফারেন্স হলে এস এস ফাউন্ডেশন আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও ধর্মীয় সংগীত-নৃত্য প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

গত ৮ মে শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী। এস এস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সংগঠক শ্রী সুজিত চৌধুরীর সভাপতিত্বে ও কবি ও বাচিক শিল্পী রিনিক মুনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে ব্যক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জনতা ব্যাংকের সাবেক ডি জি এম লায়ন শ্রী শম্ভু দাশ এবং আলোকিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী পলাশ কান্তি নাথ রণি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী শ্রী সঞ্জয় চক্রবর্তী মানিক, বাংলাদেশ বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সমাজসেবা পরিবেশ ও মানবাধিকার সম্পাদক শ্রীমানি পূর্ণিমা রাধে। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব শ্রী জয় শীল। সত্য সনাতন টিভি

 

এই সময় প্রধান অতিথি দীপক কুমার পালিত বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষায় উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিকতা ও আত্মমানবতার চর্চা সমাজকে আরও সুন্দর ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

 

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতাপাঠ, দলীয় ও একক নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের বক্তব্য শেষে দেশের বিভিন্ন জেলা থেকে গীতা প্রতিযোগীতায় অংশ নেওয়া ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

 

পুরষ্কার পেয়ে বিজয়ীরা সত্য সনাতন টিভিকে জানান, এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তারা আনন্দিত এবং এটি তাদের আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে। তারা ভবিষ্যতে আরও ভালোভাবে নিজেদের উপস্থাপন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

অন্যদিকে অভিভাবকরা জানান, এমন আয়োজন শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করে। নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে নতুন প্রজন্ম আরও ইতিবাচক পথে এগিয়ে যাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

 

 

পরিশেষে আয়োজকরা সকল অতিথি, ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান সফল করাতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এবং এই ধরণের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে আশা আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট