1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানি, ভুক্তভোগীকে ঘিরে ইসকন ট্যাগিংয়ের অভিযোগ বরিশালে মন্দিরে আরবি লেখা বই রাখার অভিযোগে মাদরাসাছাত্রী আটক উত্তর বাঁশবাড়ীয়ায় শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে ধর্মীয় আলোচনা ও গীতা পাঠ অনুষ্ঠিত পাথরঘাটার জেলে পল্লীতে শিশুদের হাতে গীতা ও মহানাম জপমালা বিতরণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে বঙ্গবাসীর কাছে পঞ্চাঙ্গ প্রণাম নরেন্দ্র মোদীর আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা। আনোয়ারায় অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলো সনাতনী অধিকার আন্দোলন।

পাথরঘাটার জেলে পল্লীতে শিশুদের হাতে গীতা ও মহানাম জপমালা বিতরণ

নিজস্ব প্রতিবেদন : বিজয় চৌধুরী
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা জেলে সম্প্রদায়ের শিশুদের মাঝে ধর্মীয় শিক্ষা ও মানবিক সহায়তার বার্তা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি। শুক্রবার (৮ মে) দুপুর ২টায় পাথরঘাটার গীতা স্টাডি সেন্টারে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভগবদ গীতা, মহানাম মন্ত্র জপমালা ও আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচি।

 

ওমান প্রবাসী সনাতনী অধিকার আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি সুমন আচার্য্যের আর্থিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি ডা. সুমন কান্তি দাশ, সাধারণ সম্পাদক পলাশ সেন, অর্থ সম্পাদক অসীম কুমার দাশ, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক নিশান সরকার, প্রিয়া দাশগুপ্তা, প্রেম বতী ললিতা দাসীসহ আরও অনেকে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন, শ্রীমদ্ভগবদ গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানবজীবনের দিকনির্দেশনা। জীবনের সংকট, হতাশা ও বিভ্রান্তি দূর করে সঠিক পথ দেখাতে গীতার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা।

 

বক্তারা আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গীতার বাণী অনন্য। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট