রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনোয়ারায় অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলো সনাতনী অধিকার আন্দোলন।

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

আনোয়ারা ৭ নম্বর সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সর্দার পাড়ায় অসহায় সনাতনী পরিবার মিন্টু দাশের জরাজীর্ণ বসতঘর মেরামতের জন্য পাশে দাঁড়িয়েছে সনাতনী অধিকার আন্দোলন, চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

 

শুক্রবার (৮ মে) সকাল ১১টায় মিন্টু দাশের বাড়িতে গিয়ে অনুদান ও সহায়তা প্রদান করা হয়। এ সময় স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা রুপন দত্ত, সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি সুমন আচার্য্য, সহ-সভাপতি ডা. সুমন কান্তি দাশ, সাধারণ সম্পাদক পলাশ সেন, অর্থ সম্পাদক অসীম কান্তি দাশ এবং বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিশান সরকারসহ অনেকে।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় এই ঘরে বসবাস করছেন মিন্টু দাশের পরিবার। আসন্ন বর্ষা মৌসুমে কিংবা প্রাকৃতিক দুর্যোগে এই ঘরটি টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর্থিক সংকটের কারণে নতুন ঘর নির্মাণ বা বড় ধরনের সংস্কার করা পরিবারের পক্ষে সম্ভব নয়।

 

তারা আরও বলেন, এই পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews