1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফেইসবুক গ্রুপের উদ্যোগে বিধবার জন্য ঘর, প্রশংসায় সনাতনী মুচকি হাসি পরিবার সন্ন্যাসী নয়ন দাসের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে টিম্পল পাল নিশান চট্টগ্রামে ধর্মীয় গানে মুগ্ধতা ছড়াচ্ছে ‘টিম মহাশক্তি’ ফরিদপুরে শ্রীঅঙ্গনের ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন সমাপ্ত বাগেরহাটের একটি দুর্গামন্দিরের বারান্দায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কথা কাটাকাটির জেরে ঘর ছাড়ে, চার দিনেও মেলেনি খোঁজ জমিদার হাটে গোপাল জিউর মহোৎসবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র মহাজোটের নতুন কমিটি অনুমোদন বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল হিন্দু ছাত্র মহাজোট

ফেইসবুক গ্রুপের উদ্যোগে বিধবার জন্য ঘর, প্রশংসায় সনাতনী মুচকি হাসি পরিবার

নিজস্ব প্রতিবেদন : জয় দেব নাথ
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামের দক্ষিণ হিন্দুপাড়ায় এক মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সনাতনী মুচকি হাসি পরিবার। একটি ফেইসবুকভিত্তিক ছোট্ট গ্রুপ থেকে গড়ে ওঠা সংগঠনটি এবার অসহায় এক পরিবারের জন্য নির্মাণ করেছে নতুন গৃহ, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

গত ১ মে ২০২৬ ইংরেজি শুক্রবার সংগঠনটির অর্থায়নে নির্মিত ওই গৃহের শুভ উদ্বোধন ও গৃহপ্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়। মৃত পরিতোষ দে (ফকিরা)-এর বিধবা স্ত্রী ও তাঁর সন্তানদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতেই এই উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা পরিবারটি এখন একটি স্থায়ী মাথা গোঁজার ঠাঁই পেল।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী। তিনি ফিতা কেটে নবনির্মিত ঘরটির উদ্বোধন করেন। এ সময় প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, যিনি মঙ্গল প্রার্থনা ও আশীর্বাদ প্রদান করেন। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাতন সেবা সংঘের সভাপতি ডা. মিল্টন দে ছোটন, সাধারণ সম্পাদক শিক্ষক বাবলা কুমার দে, সদস্য মিথুন ধর ও সুব্রত দে শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শ্রী অন্তু দাশগুপ্তের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন সদস্য বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই সংগঠনটির মূল লক্ষ্য। একটি গৃহহীন পরিবারকে স্থায়ী আবাসন উপহার দিতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা আনুষ্ঠানিকভাবে উপকারভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবার চোখে আনন্দের ছাপ ফুটে ওঠে।

 

এছাড়া, মৃত পরিতোষ দে’র দুই পুত্র সন্তানের জন্য বাসুদেব আশ্রমে থাকা ও পড়াশোনার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়াও সংগঠনটির আরেকটি মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি ছোট উদ্যোগ থেকেও যে বড় ধরনের মানবিক কাজ করা সম্ভব, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ‘সনাতনী মুচকি হাসি পরিবার’।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট