রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জমিদার হাটে গোপাল জিউর মহোৎসবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট এলাকায় শ্রী শ্রী গোপাল জিউর ২২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে উৎসবে আগত ভক্ত ও স্থানীয় মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়।

 

‘সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর নোয়াখালী জেলা টিম এই কার্যক্রমের আয়োজন করে। সকাল থেকেই ক্যাম্পে ভিড় করেন শত শত পুণ্যার্থী। সেখানে রক্তচাপ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন স্বেচ্ছাসেবী চিকিৎসকরা। সত্য সনাতন টিভি

 

আয়োজকদের পক্ষ থেকে সত্য সনাতন টিভিকে জানানো হয়, উৎসবের ভিড়ে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতেও নানা কার্যক্রম পরিচালনা করা হয়।

 

সনাতনী স্বেচ্ছাসেবী ব্লাড ব্যাংক এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন নোয়াখালী জেলা টিমের উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পে টিম লিডার উৎপল চন্দ্র শীল এবং অংকুর চন্দ্র দে, সহকারী টিম লিডার দিপ্ত দেব নাথ, ব্লাড ব্যাংকের নিলয় ভৌমিক ও সৈকত দাস এবং মেডিকেল টিম লিডার সুব্রত সরকারসহ স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। সত্য সনাতন টিভি

 

উৎসবে আগত ভক্তরা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ধর্মীয় আয়োজনের পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 

স্বেচ্ছাসেবীরা বলেন, সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি এবং স্বেচ্ছায় রক্তদান মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews