1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফ্লোরিডায় আন্তর্জাতিক প্রদর্শনীতে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতলেন রাবি শিক্ষার্থী অর্চিতা সাহা অনুদানে গড়ছে আশ্রয়: আনোয়ারায় অসহায় পরিবারের পাশে সনাতন কল্যাণ ফাউন্ডেশন হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত শ্রীধাম শ্রী অঙ্গন যুবরাজনীতির আলোচিত মুখ সৌরভ কর্মকার কে সাধারণ সম্পাদক পদে দেখতে চায় সনাতনী সমাজ। বোনের টাকা তুলতে হাড়ের কঙ্কাল নিয়ে ব্যাংকে ভাই প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের শ্রীধাম শ্রীঅঙ্গন পরিদর্শন ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে হাতেনাতে চোর আটক। বাগেরহাটের মোরেলগঞ্জে মন্দিরে চুরি ও প্রতিমা ভাংচুর, গ্রিল কেটে ঢুকে নগদ অর্থসহ মালামাল লুট। ফরিদপুরে জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসব, হাজারো ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে সুজন সরকার নামে কলেজছাত্রের মৃত্যু

অনুদানে গড়ছে আশ্রয়: আনোয়ারায় অসহায় পরিবারের পাশে সনাতন কল্যাণ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদন : সজল দাশ | আনোয়ারা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অসহায় এক পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সনাতন কল্যাণ ফাউন্ডেশন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দেশ-বিদেশের দাতাদের অনুদানে শুরু হয়েছে এই মানবিক কার্যক্রম।

 

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাসিন্দা সুমী ঘোষ ও তাঁর স্বামী নিরানন্দ ঘোষের পরিবারের দুরবস্থার খবর পেয়ে গত রাতে প্রতিনিধি দল তাদের বাড়িতে পৌঁছায়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তারা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন এবং সকালে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সত্য সনাতন টিভি

 

প্রাথমিকভাবে ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানানো হলেও বাস্তবে খুব অল্প পরিমাণ উপকরণ প্রস্তুত ছিল। পরে ফাউন্ডেশনের প্রতিনিধিরা স্থানীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জমির উদ্দিনের সঙ্গে আলোচনা করে নির্মাণ পরিকল্পনায় কিছু পরিবর্তনের পরামর্শ দেন। এতে ঘরের মেঝে সলিং করা, পাশের দেয়াল দুই ফুট পর্যন্ত উঁচু করা এবং টিন দিয়ে মজবুত কাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

 

পরিকল্পনা অনুযায়ী, ১২ ফুট দৈর্ঘ্য ও ৯.৫ ফুট প্রস্থের একটি ঘর, ৮×৯.৫ ফুটের একটি বারান্দা, সঙ্গে বাথরুম ও রান্নাঘর নির্মাণ করা হবে। পাশাপাশি খাট, লেপ-তোশকসহ প্রয়োজনীয় আসবাবপত্রও দেওয়ার কথা রয়েছে। সত্য সনাতন টিভি

 

অর্থায়নের বিষয়ে জানা গেছে, বাংলাদেশ সনাতন কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এসেছে ৬৩ হাজার ৭৩০ টাকা। এছাড়া বিকাশের মাধ্যমে বিভিন্ন সংগঠন থেকে ১৭ হাজার ৫০০ টাকা, একটি ভিডিও প্রকাশকারী আদিফ খান দিয়েছেন ১০ হাজার টাকা এবং অন্যান্য সংগঠন থেকে এসেছে ৩১ হাজার ৫০০ টাকা। স্থানীয়ভাবে আরও কিছু সহায়তা যুক্ত হয়ে মোট সংগ্রহ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় পৌঁছেছে।

 

ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, যেন প্রতিটি ব্যয়ের হিসাব স্বচ্ছতার সঙ্গে সংরক্ষণ করা হয় এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়। প্রয়োজনে ভবিষ্যতে আরও সহযোগিতার আহ্বানও জানানো হয়েছে।

 

এই উদ্যোগকে এলাকাবাসী একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন, যা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট