রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরে জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসব, হাজারো ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে আনন্দপুরুষোত্তম মহাবতারী শ্রীশ্রী হরিপুরুষ প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব তিথি উপলক্ষে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। উৎসবকে ঘিরে শহরের শ্রীধাম শ্রী অঙ্গন এলাকায় ভক্তদের ব্যাপক সমাগম ঘটে।

 

রোববার রাতে পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। এ সময় মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী, শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারীসহ ধর্মীয় ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

এদিকে সোমবার বিকেলে পবিত্র একাদশী উপলক্ষে বন্ধু সুন্দর সেবা সংঘের উদ্যোগে একই স্থানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, এদিন প্রায় সাত থেকে আট হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে শিবু রায়, প্রশান্ত রায়, রাজু সাহা, শুভ সাহা, মিঠু ইন্দ্র, শুভজিৎ ব্রহ্ম, মিঠু সরকার, মিঠু ঘোষ ও জিতু ঘোষসহ আরও অনেকে অংশ নেন।

 

আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রভু জগদ্বন্ধু সুন্দরের আবির্ভাব তিথি উদযাপন করা হচ্ছে। উৎসব চলাকালীন প্রতিদিন ভক্ত ও সাধারণ মানুষের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

 

তারা আরও জানান, এ ধর্মীয় আয়োজনে সব শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews