1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা নিয়ামতপুরে বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি জবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের দাবি

আন্দরকিল্লায় গীতাধ্বনির আয়োজনে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাগীশিকের উদ্যোগে ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১০ ঘটিকায় বাগীশিক মিলনায়তনে এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী দিলীপ কান্তি নাথ। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী অধ্যাপক ডা. মৌমিতা দাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাগীশিকের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালীর দক্ষিণেশ্বরী কালী ও ভোলানাথ শিব মন্দিরের সাধারণ সম্পাদক সবুজ চক্রবর্তী।

 

অনুষ্ঠানে কণ্ঠশিল্পী তিথি ধর ও গীতা প্রশিক্ষক চৈতি মল্লিককে সংবর্ধনা দেওয়া হয়। এতে আরও বক্তব্য দেন বাপ্পী ধর, শিক্ষক মিলি ঘোষ, শিক্ষক কাকলী শর্মা, শিক্ষক রূপনা চৌধুরী, কণিকা চৌধুরী, নন্দিনী বিশ্বাস, চুমকি চৌধুরী, পুণম নাথ, প্রিয়ন্তী দাশ, শান্তনা দাশ, মৃত্তিকা দেওয়ানজী ও প্রাচী চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা. মৌমিতা দাশ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষের মূল্যবোধ গড়ে ওঠে এবং জীবন আলোকিত হয়। তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল নয়, সামাজিক ও ধর্মীয় চেতনায় সমৃদ্ধ হয়ে উঠতে হবে নতুন প্রজন্মকে। আদর্শ নাগরিক গঠনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট