রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোয়াখালীতে তিরোভাব উৎসবে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর ফ্রী মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

অক্ষয় তৃতীয়া তিথি ও শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৭৭তম তিরোভাব উৎসবকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীস্থ সমাধিক্ষেত্র ধামে শুরু হয়েছে নানা মানবিক উদ্যোগ। ভক্ত ও তীর্থযাত্রীদের সেবায় এগিয়ে এসেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, নোয়াখালী জেলা টিম। সংগঠনটির উদ্যোগে ১৯ ও ২০ এপ্রিল দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশুদ্ধ পানি বিতরণ এবং শরবত বিতরণ কর্মসূচি। এতে উৎসবে আগত হাজারো ভক্ত উপকৃত হচ্ছেন।

 

নোয়াখালী জেলা টিমের টিম লিডার উৎপল চন্দ্র শীল বলেন, “শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের তিরোভাব উৎসব উপলক্ষে আমরা ভক্তদের সেবায় নিয়োজিত রয়েছি। প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক নিয়ে আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশুদ্ধ পানি ও শরবত বিতরণের মাধ্যমে আমরা ধামে আগত ভক্ত ও তীর্থযাত্রীদের পাশে থাকার চেষ্টা করছি। মানবতার সেবাই আমাদের মূল অঙ্গীকার।”

 

উৎসবস্থলে স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তারা ভক্তদের চিকিৎসাসেবা প্রদান, পানীয় জল ও শরবত বিতরণ এবং সার্বিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, প্রতি বছর শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের তিরোভাব উৎসব উপলক্ষে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত সমাধিক্ষেত্র ধামে সমবেত হন। এবছরও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানবিক সেবামূলক কার্যক্রম বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews