রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

হাটহাজারীতে মন্দিরের পুকুর ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের হাটহাজারীতে মন্দির-সংলগ্ন একটি পুকুর ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

আজ মঙ্গলবার দক্ষিণ পাহাড়তলী এলাকার খিল্লাপাড়া জগদ্বাত্রী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। সত্য সনাতন টিভি

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে জোরপূর্বক পুকুর ভরাটের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

এ সময় পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সত্য সনাতন টিভি

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক জলাধার রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews