সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

আফজাল হোসেন খান পলাশকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফরিদপুর জেলা, সদর উপজেলা ‌ও শহর ‌‌শাখার নেতৃবৃন্দ। সোমবার বেলা বারোটার দিকে ‌ জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহা, সুকেশ সাহা, ডা. প্রকাশ স্বরূপ অপু, রাম দত্ত ও প্রভাষক ননীগোপাল রায়; সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক শংকর সাহা; দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার কুমার দত্ত, সহ-দপ্তর সম্পাদক উৎপল দত্ত, সহ-সম্পাদক সঞ্জয় কর্মকার; সদস্য হরিদাস সেনগুপ্ত ও সুজিত রায়। সত্য সনাতন টিভি

 

এছাড়া সদর উপজেলা শাখার সভাপতি সিতাংশু মিত্র কিংকর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়, পৌর কমিটির সহ-সভাপতি নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, শহর শাখার সম্পাদক মিলটন দে, ননীগোপাল রায়, ধীমান পোদ্দার, স্বপন সাহা, তাপস দত্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানিয়ে আগামী দিনের কর্মকান্ডে তাকে সর্বাত্মক সহযোগিতার ‌ আশ্বাস ‌ প্রদান করেন।

 

এছাড়া ‌বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম বাস্তবায়নে জেলা পরিষদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews