মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

শ্রীশ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে ৩০টি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিলো ‘রাম সেবক’

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে শ্রী শ্রী হনুমান জয়ন্তী উপলক্ষে ‘রাম সেবক’-এর উদ্যোগে মিথ্যা মামলায় জর্জরিত ৩০টি সনাতনী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয় সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাশেম বক্কর, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদুল হক বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবদল; শ্রী আয়ান শর্মা, কার্যকরী সভাপতি, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সম্পাদক, চট্টগ্রাম প্রতিদিন; লায়ন শ্রী আর কে দাশ রুপু, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ; শ্রী বিপ্লব দে পার্থ, কার্যকরী সাধারণ সম্পাদক, শ্রীশ্রী জন্মাষ্টমী উপযাপন পরিষদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী রাজীব ধর তমাল, সাংগঠনিক সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট (চট্টগ্রাম বিভাগীয়); লায়ন শ্রী শম্ভু দাশ, উপদেষ্টা, গীতা শিক্ষা কমিটি (বাগীশিক); শ্রী প্রবাল কৃষ্ণ দে, সভাপতি, আশালতা কলেজ, রাউজান; শ্রী সোমনাথ দাশগুপ্ত রাজু, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, প্রকৌশলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; ডাঃ শ্রী রাজীব বিশ্বাস, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর; শ্রী সুমন ঘোষ বাদশা, সাধারণ সম্পাদক, সৎসঙ্গ চট্টগ্রাম; শ্রী সুজন দাশ, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির এবং শ্রী সীমান্ত দত্ত ঋজু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ। সত্য সনাতন টিভি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শুভ দাশ গুপ্ত, সভাপতি, শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদ।

বক্তারা বলেন, মানবিক সহায়তা কার্যক্রম সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। তারা অসহায় ও নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews