রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটি–চট্টগ্রাম–ঢাকায় সনাতন বিদ্যার্থী সংসদের পাঁচ দিনের তীর্থ দর্শন সম্পন্ন।

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘সনাতন বিদ্যার্থী সংসদ’-এর উদ্যোগে গত ৬ থেকে ১০ মার্চ ২০২৬ ইংরেজি পর্যন্ত রাঙামাটি, চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হয় পাঁচ দিনব্যাপী “তীর্থ দর্শন ও বার্ষিক ভ্রমণ” কর্মসূচি। দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী ধর্মীয় ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।

 

ভ্রমণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা চট্টগ্রামের শ্রীশ্রী চন্দ্রনাথ ধাম ও পার্শ্ববর্তী মন্দিরসমূহ, শ্রীশ্রী পাতাল কালীমাতা মন্দির এবং ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গুলিয়াখালী সমুদ্রসৈকতেও তারা সময় কাটান। সত্য সনাতন টিভি

 

রাঙামাটিতে গিয়ে দলটি কাপ্তাই লেক, শুভলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, চাকমা রাজার বসতবাড়ি ও রাজবন বিহার পরিদর্শন করে। ভ্রমণের শেষ পর্যায়ে ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রমনা কালী মন্দিরে পূজা ও দর্শনের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই তীর্থ দর্শন ও বার্ষিক ভ্রমণের উদ্দেশ্য ছিল ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করা।

 

সফলভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews