রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রবাসীদের সুস্থতা ও নিরাপত্তা কামনায় প্রার্থনা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সুস্থতা ও নিরাপত্তা কামনায় চট্টগ্রামে প্রার্থনা, পূজা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ অনুষ্ঠিত হয়েছে।

 

গত ৭ মার্চ ২০২৬ ইংরেজি রোজ শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় নগরের শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির

প্রাঙ্গণে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে

বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন।

 

আয়োজকেরা সত্য সনাতন টিভিকে জানান, বর্তমান বিশ্বে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বশান্তির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মানবকল্যাণ, যুদ্ধের অবসান এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কামনায় সমবেত প্রার্থনা, পূজা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রবাসে অবস্থানরত সকল সনাতনী ও বাংলাদেশি প্রবাসীদের সুস্থতা, নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

 

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শ্রীমান ঝোটন নন্দী বলেন, ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধ থেকে এই আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন এবং বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন। সত্য সনাতন টিভি

 

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিক দে, রাজম্যান দে, ঝোটন নন্দী, পার্থ দাশ, তপু চক্রবর্তী, অন্তর পাল এবং পুরোহিত দেবু চক্রবর্তীসহ অন্যান্য ভক্তবৃন্দ।

 

আয়োজকদের পক্ষ থেকে শান্তি ও মানবকল্যাণের এই প্রার্থনায় অংশ নেওয়ার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews