রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় কমিটি ঘোষণা।

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

গত ০৭ই মার্চ ২০২৬ ইংরেজি রোজ শনিবার বাংলাদেশ সনাতন মহাসংঘ-এর অঙ্গসংগঠন বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

ঘোষিত কমিটিতে জয় কুমার বিশ্বাসকে সভাপতি এবং আকাশ পালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে মোট কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্য সনাতন টিভি

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটির সদস্যদের আগামী ৯০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ কমিটি কাজ করবে।

 

নবগঠিত কমিটিতে বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠয়ের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব পেয়েছেন। এর মধ্যে কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তেজগাঁও কলেজ, ইডেন মহিলা কলেজ, এম এম কলেজ যশোরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন কমিটির মাধ্যমে সারাদেশে ছাত্র সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে এবং ধর্ম-সংস্কৃতি রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews