1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে মহাশ্মশানের ফটকে মহাদেবের বিগ্রহে গোবর নিক্ষেপ নয়ন সাধু হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর,সনাতনী সমাজের দেখা দিয়েছে উদ্বেগ যশোরেশ্বরী কালীমন্দিরের মুকুট চুরি,আদালতে অভিযোগপত্র ভোররাতে মাধবপুর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে অগ্নিসংযোগ সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে নবম শ্রেণির শিক্ষার্থী অপূর্ব পালের মৃত্যু সাফ অনূর্ধ্ব-২০ জয়ী ফুটবলার সানি দাশকে সংবর্ধনা দিল ডিএনসিসি কক্সবাজারে পুরোহিতকে পিটিয়ে হত্যা,দ্রুত বিচার দাবি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল দেবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী

বান্দরবানে আজ থেকে শুরু হলো সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদন : বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

পার্বত্য জেলা বান্দরবানে সনাতন ধর্মালম্বী সেবাইতদের জন্য ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

রোববার সকালে বান্দরবান সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাকক্ষে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সত্য সনাতন টিভি

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. মনজুরুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব আনন্দ দাশ, প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট পরিমল মন্ডল ও অনিক মজুমদারসহ জেলার বিভিন্ন মন্দিরের সেবাইতরা।

 

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মনজুরুল হক বলেন, প্রত্যেককে নিজ নিজ ধর্ম সম্পর্কে সঠিক ও বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে। কোনো ধর্মই হিংসা বা বিদ্বেষের শিক্ষা দেয় না; সব ধর্মই শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির কথা বলে। তিনি বলেন, ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি যথাযথভাবে মেনে চলার মাধ্যমে পূজা-অর্চনা সম্পন্ন করা উচিত। সত্য সনাতন টিভি

 

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন সেবাইত এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ৯ দিনব্যাপী প্রশিক্ষণে ধর্মীয় রীতিনীতি ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি গৃহপালিত পশু পালন, মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়েও ধারণা দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রশিক্ষকেরা এসব বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট