
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর হিন্দুপাড়ায় শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে শুরু হয়েছে একটি গীতা স্কুল। ‘সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর উদ্যোগে পরিচালিত ৯ নম্বর রসুলপুর হিন্দুপাড়া সনাতনী বিদ্যাপীঠ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
রসুলপুর হিন্দুপাড়া মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাপীঠটির উদ্বোধন করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশুদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব রয়েছে। এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে আধ্যাত্মিক চেতনা ও শৃঙ্খলা তৈরিতে সহায়ক হবে। সত্য সনাতন টিভি
উদ্যোক্তারা জানান, বিদ্যাপীঠে শিশুদের নিয়মিতভাবে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, শ্লোকের শুদ্ধ উচ্চারণ, ধর্মীয় নীতি-আদর্শ এবং শিষ্টাচার বিষয়ে পাঠদান করা হবে। এর মাধ্যমে তারা ছোটবেলা থেকেই নিজেদের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে।
স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, এলাকায় আগে এমন কোনো শিক্ষাকেন্দ্র না থাকায় শিশুদের ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ সীমিত ছিল। এখন মন্দিরে নিয়মিত গীতা পাঠের সুযোগ তৈরি হওয়ায় তারা উপকৃত হবে। সত্য সনাতন টিভি
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন গাইবান্ধা জেলা টিমের স্বেচ্ছাসেবকেরা বিদ্যাপীঠটি পরিচালনা করবেন বলে জানা গেছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে সংগঠনটির।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিশুদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করা হয়।