রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

রাজনগরে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার।

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম ও মিশন পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। আজ শনিবার দুপুরে তিনি আশ্রমে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া।

 

আশ্রমে পৌঁছালে সভাপতি নেপাল দত্ত ও সাধারণ সম্পাদক রুদ্রজিত দে তাঁকে স্বাগত জানান। পরে নবনির্মিত ‘ভক্ত নিবাস’-এর উদ্বোধন করেন অতিথিরা। আশ্রম কর্তৃপক্ষ জানায়, দূরদূরান্ত থেকে আগত ভক্তদের থাকার সুবিধার্থে ভবনটি নির্মাণ করা হয়েছে।

 

পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার মন্দিরে পূজা-অর্চনায় অংশ নেন। এরপর আবাসন ব্যবস্থা, রান্নাঘর, গোশালা ও আশ্রম পরিচালনা কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সফর শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সত্য সনাতন টিভি

 

সংক্ষিপ্ত বক্তব্যে অনিরুদ্ধ দাস বলেন, আশ্রমের পরিবেশ ও কার্যক্রম দেখে তিনি সন্তুষ্ট। ধর্মীয় চর্চার পাশাপাশি মানবকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। সত্য সনাতন টিভি

 

এ সময় মন্দিরের পুরোহিত কিশোর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ, সহসভাপতি ক্ষিতির চন্দ্র, সাংগঠনিক সম্পাদক নিতাই মিত্র ও প্রচার সম্পাদক রতন লাল দে-সহ আশ্রমের ভক্তরা উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম আশ্রম দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক নানা উদ্যোগ পরিচালনা করে আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews