1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শ্রী নয়ন সাহা | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

দোল পূর্ণিমা উপলক্ষে সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছে গীতা কর্মবীর সংঘ বাংলাদেশ। সংগঠনটির প্রতিষ্ঠাতা পলক দাস শনিবার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।

 

বিবৃতিতে তিনি বলেন, দোল পূর্ণিমা ভক্তি, প্রেম ও সৌহার্দ্যের বার্তা বহন করে। এ দিনটি যেমন রাধা ও শ্রীকৃষ্ণ-এর প্রেমের উৎসব হিসেবে পালিত হয়, তেমনি এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। তাঁর শিক্ষা ছিল ভক্তি ও মানবসেবার মাধ্যমে সমাজকে আলোকিত করা। সত্য সনাতন টিভি

 

পলক দাস বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণ ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে বৃক্ষরোপণ কেবল সামাজিক উদ্যোগ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়বদ্ধতা। তিনি জানান, দেশের বিভিন্ন মন্দির, আশ্রম ও পরিবারের অংশগ্রহণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তুলসীসহ বিভিন্ন পূজনীয় বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। শিশু-কিশোরদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে তারা ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে। সত্য সনাতন টিভি

 

দোল পূর্ণিমার রঙের উৎসবকে ‘সবুজের উৎসবে’ রূপ দেওয়ার আহ্বান জানিয়ে পলক দাস বলেন, একটি গাছ রোপণ মানে ভবিষ্যতের জন্য ছায়া, ফল ও জীবন নিশ্চিত করা। তিনি কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন এবং দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানান। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট