মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগরের আওতাধীন আকবরশাহ থানার শ্রী শ্রী পবনপুত্র জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০২৬ সালের উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনের মহানগর শাখার অনুমোদনে এই কমিটি গঠিত হয়।

 

মহানগর শাখার সভাপতি অভিজিৎ দাশ অভি ও সাধারণ সম্পাদক জিতু গুপ্ত কমিটির অনুমোদন দেন।

 

ঘোষিত কমিটিতে রোহিত পাল দিব্যকে প্রধান সমন্বয়ক করা হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অরিত্র ভট্টাচার্য। সহ-সভাপতি হয়েছেন শুভ নাথ, প্রিতম দে ও জিৎ দাশ। সাধারণ সম্পাদক করা হয়েছে শিশির দাশ শুভকে। সহসাধারণ সম্পাদক হয়েছেন প্রান্ত দেব নাথ, জিসান দাশ ও নিলয় মল্লিক। অর্থ সম্পাদক হয়েছেন শান্ত দাশ এবং সহঅর্থ সম্পাদক অপূর্ব দাশ হিমেল। সত্য সনাতন টিভি

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয় দাশ। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন উত্তম দাশ, আদিত্য দাশ ও শুভ্র দাশ। প্রচার সম্পাদক করা হয়েছে দুর্লভ বিশ্বাসকে এবং সহপ্রচার সম্পাদক শান্ত মজুমদার। দপ্তর সম্পাদক হয়েছেন অনন্ত দাশ। সহদপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন অজয় কান্তি নাথ, আকাশ কান্তি নাথ ও বিজয় মল্লিক।

 

মহিলা সম্পাদিকা হয়েছেন উর্মিলা দাশ এবং সহমহিলা সম্পাদিকা চৈতি দাশ। সাংস্কৃতিক সম্পাদিকার দায়িত্ব পেয়েছেন তিশা দাশ। আপ্যায়ন সম্পাদিকা হিসেবে মনোনীত হয়েছেন ঐশি দাশ এবং সহআপ্যায়ন সম্পাদিকা পুষ্প সিং।

 

কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রবাস বণিক, অনিক মল্লিক, অঙ্কুশ, দূর্জয় মল্লিক দীপ্ত, দিপেন সেন, অনিক দাশ, জয় দাশ, রাহুল দাশ, অর্পন শ্রেষ্ট, শুভ্রত দাশ, শ্রাবণ দাশ, সৈকত দাশ ও জিতু কর্মকার। সত্য সনাতন টিভি

 

নবগঠিত কমিটির নেতারা জানান, শ্রী শ্রী পবনপুত্র জয়ন্তী যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে তারা নানা কর্মসূচি হাতে নেবেন। পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আরও সংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews