1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় নির্মাণাধীন দেবাদিদেব শ্রীশ্রী শিব মন্দিরে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও ধর্মীয় আলোচনা

নিজস্ব প্রতিবেদক : সৌরভ সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাবেক রাঙ্গুনিয়া এলাকায় নির্মাণাধীন দেবাদিদেব শ্রীশ্রী শিব মন্দিরে আয়োজিত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও ধর্মীয় আলোচনা সভা সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভক্ত-শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র মন্ত্রোচ্চারণ ও প্রার্থনার মধ্য দিয়ে। পবিত্র গীতা পাঠ করেন শ্রী সৌমেন কান্তি সাহা। এরপর সাম্প্রতিক মহা শিবরাত্রি (শিব চতুর্দশী) পূজা উপলক্ষে সংগৃহীত অনুদান এবং ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়। পাশাপাশি চলমান মন্দির নির্মাণ কাজের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদনও উপস্থাপন করা হয়। হিসাব প্রকাশ করেন মন্দির কমিটির সদস্য শ্রী সুবেনীর সাহা ও শ্রী সুচয়ন সাহা। উপস্থিত সদস্যরা হিসাবের স্বচ্ছতা ও নির্ভুল উপস্থাপনার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

 

শিক্ষক শ্রী টিটু কুমার সেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মন্দির নির্মাণ কমিটির সভাপতি শ্রী নির্মল কান্তি চৌধুরী (সাবেক জেলা দায়রা জজ), সাধারণ সম্পাদক শ্রী শেখর কান্তি সাহা, শিক্ষক শ্রী সুনিল সাহা, শ্রী বিপুল সাহা, শ্রী অসিত সাহা, শ্রী দুলাল নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, একটি মন্দির কেবল উপাসনার স্থান নয়; এটি সমাজের নৈতিকতা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ চর্চার অন্যতম কেন্দ্র। তাই সম্মিলিত উদ্যোগে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করা সবার দায়িত্ব।

 

সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সদস্যরা মন্দিরের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যৎ ধর্মীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত তিন শতাধিক ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

“ওঁ নমঃ শিবায়” ধ্বনিতে মুখরিত এ আয়োজন এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, স্বচ্ছতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মন্দির নির্মাণ কার্যক্রম শিগগিরই সফলভাবে সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট