সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

অগ্নিদগ্ধ চঞ্চল ভৌমিকের পরিবার পেল গাভী ও বাছুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

নরসিংদীতে আগুনে পুড়ে অস্বাভাবিক মৃত্যুর শিকার চঞ্চল ভৌমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বনামধন্য মানবিক সংগঠন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। বিদেশে অবস্থানরত কয়েকজন দাতার সহায়তায় একটি গাভী ও একটি বাছুর পরিবারটির হাতে তুলে দিয়েছে নোয়াখালী জেলা টিম।

 

গতকাল কুমিল্লার মুদাফরগঞ্জ বাজার এলাকায় চঞ্চলের বাড়িতে আনুষ্ঠানিকভাবে গাভী ও বাছুর হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, পরিবারের আর্থিক দুরবস্থা বিবেচনায় এনে তাদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গাভী থেকে প্রাপ্ত দুধ বিক্রির মাধ্যমে পরিবারটি নিয়মিত আয়ের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

 

ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, সম্পূর্ণ উদ্যোগটি বিদেশি দাতাদের ব্যক্তিগত সহায়তায় বাস্তবায়িত হয়েছে। তারা নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ কাজে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও প্রার্থনা জানানো হয়েছে। সত্য সনাতন টিভি

 

চঞ্চল ভৌমিকের পরিবার জানায়, তাঁর এক ভাই প্রতিবন্ধী। এখনো পর্যন্ত তাঁর চিকিৎসা বা পুনর্বাসনের জন্য উল্লেখযোগ্য কোনো সহায়তা তারা পায়নি। ওই তরুণের চলাচলের জন্য একটি উন্নতমানের ইলেকট্রনিক হুইলচেয়ার জরুরি প্রয়োজন বলে পরিবারটি জানিয়েছে। এ বিষয়ে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

পরিবারটির সহায়তায় এগিয়ে আসতে ইচ্ছুক ব্যক্তিরা সরাসরি চঞ্চল ভৌমিকের মায়ের নগদ নম্বরে (০১৮১০৪৫৮৮৬৫) অথবা তাঁর কাকার বিকাশ ও নগদ নম্বরে (০১৭১৭৪৯৩০১৯) সহায়তা পাঠাতে পারবেন।

 

এ ছাড়া ব্যাংক হিসাবের মাধ্যমেও সহায়তা পাঠানো যাবে হিসাবের নাম: প্রবিতা রাণী ভৌমিক

ব্যাংক: রুপালী ব্যাংক

শাখা: মুদাফরগঞ্জ, কুমিল্লা

হিসাব নম্বর: ২২৪৬০১০০২৩৪৩৪

 

স্থানীয়রা আশা করছেন, সামষ্টিক উদ্যোগে সহায়তার হাত বাড়লে চঞ্চল ভৌমিকের পরিবার আবারও ঘুরে দাঁড়াতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews