রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

রাঙ্গুনিয়া গীতাপাড়ায় পূজা-অর্চনা ও ধর্মীয় শিক্ষার জন্য নির্মিত হচ্ছে নতুন মন্দির

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

গত ২০শে ফেব্রুয়ারি শুক্রবার শুভ তিথিতে দিনক্ষণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা সম্পন্ন হয়।

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন অন্তর্গত গীতাপাড়ায় দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গীতাপাড়া পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে এই মহতী কার্যক্রম শুরু হয়েছে।

গীতাপাড়া পল্লী উন্নয়ন সংঘের সম্মানিত সভাপতি মাস্টার নির্মল চন্দ্র দেব মহোদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ভূমিদাতা রনি দাশ গুপ্ত, লিটন দাশ গুপ্ত, নুপুর দাশ গুপ্ত, বাসু দাশ গুপ্তা, টিংকু দাশ গুপ্তা, দুলাল দে মহোদয় এবং সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু হারাধন দে মহোদয়।
বক্তারা বলেন, বহু বছর ধরে এলাকাবাসীর প্রাণের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মন্দির প্রতিষ্ঠা করা।

নানা প্রতিকূলতা ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সংঘের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা, দানশীল ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা এবং স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সম্মিলিত সমর্থনে এই মহতী উদ্যোগ সফলতার পথে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্দির কমিটির সদস্যরা জানান, মন্দির নির্মাণের মাধ্যমে এলাকায় নিয়মিত পূজা-অর্চনা, ধর্মীয় শিক্ষা কার্যক্রম, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, কীর্তন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও নৈতিক শিক্ষার বিকাশেও এই মন্দির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্মাণকাজ শুরুর পূর্বে বিশেষ পূজা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। এ উপলক্ষে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্থানীয়দের প্রত্যাশা, নির্মিতব্য এই মন্দির শুধু উপাসনার স্থান হিসেবেই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গীতাপাড়াকে নতুন পরিচয়ে প্রতিষ্ঠিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews